খেলা

ইউএস ওপেনে বিদায় অ্যান্ডি মারের

অ্যান্ডি মারে
অ্যান্ডি মারে

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে ৭-৬, ৬-৩, ৬-৭, ৭-৬ গেমে হেরে গেছেন মারে।

দিনের আরেক ম্যাচে, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়ংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন স্ট্যান ওয়ারিঙ্কা।

ইউএস ওপেনের তৃতীয় বাছাই অ্যান্ডি মারের বিপক্ষে শুরু থেকেই হাড্ডা-হাড্ডি লড়াই করে যান অ্যান্ডারসন। টাই ব্রেকারে গড়ানো প্রথম সেট, ৭-৬ গেমে জিতে নেন কেভিন।

দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের দখলে নিয়ে নেন তিনি। কিন্তু তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন মারে।

তবে চতুর্থ সেটে এসে আর পারলেন না এই ব্রিটিশ তারকা। ৭-৬ গেমে চতুর্থ সেটের সঙ্গে ম্যাচও জিতে নেন অ্যান্ডারসন।

দিনের আরেক ম্যাচে, ডোনাল্ড ইয়ংকে ৬-৪, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্ট্যান ওয়ারিঙ্কা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ