আগামী বিশ্বকাপ ১৯ সালের এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার- জর্ডানের বিপক্ষে মাঠে খেলছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২ দলের ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫ টায়।
এর আগে শেষ তিন ম্যাচের একটিতে ড্র ও বাকি দুটিতে হেরে যাওয়ায় জর্ডানের বিপক্ষে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বলে জানান দলের কোচ ও অধিনায়ক কোচ লোডউইক ডি ক্রুইফ।
তিনি বলেন, পেশাদারী মনোভাবই পারে জয় নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ লোডউইক ডি ক্রুইফ বলেন, ‘জর্ডানের মতো দলগুলোর বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। যদি সুযোগ পাই তাহলে আক্রমণ করবো। তবে আমাদের প্রথম লক্ষ্য থাকবে রক্ষণ সামলে আক্রমণে যাওয়া।’
অন্যদিকে, অভিজ্ঞতায় ঠাসা জর্ডানের লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়া।
আগামী ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে এবার বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। র্যা ঙ্কিংয়ের জর্ডানের চেয়ে ৮২ ধাপ পিছিয়ে, ১৭৯ নম্বরে লোডউইক ডি ক্রুইফের শিষ্যরা। ঘরের মাঠে প্রথম দু'ম্যাচের একটিতে হার ও অন্যটিতে ড্র করে স্বাগতিকরা। আর প্রথম অ্যাওয়ে ম্যাচে পার্থে, অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হেরে, বাছাইপর্বের "বি" গ্রুপের পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ।
জর্ডানের বিপক্ষে ম্যাচে ইনজুরি সমস্যায় ভোগাচ্ছেন মামুনুলরা। শেখ রাসেলের স্ট্রাইকার হেমন্ত ভিনসেট খেলতে পারছেন না এ ম্যাচে সঙ্গে মূল একাদশে থাকার সম্ভাবনা নেই গোলরক্ষক শহীদুল ইসলাম ও মিডফিল্ডার নাসির।
অন্যদিকে, তাজিকিস্তানকে ১-৩ গোলে হারিয়ে নিজ মাঠে কিরগিজস্তানের সঙ্গে গোল শূন্য ড্র করে বাছাইপর্বের চতুর্থস্থানে থাকা জর্ডান চায় জয় নিয়েই দেশে ফিরতে।
গতিময় ফুটবল ও অভিজ্ঞতায় স্বাগতিকদের চেয়ে এগিয়ে রয়েছে জর্ডান। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাই বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবে আল-নাসামা বা সাহসী নামে খ্যাত জর্ডানিরা।
২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে, আজ- মঙ্গলবার জর্ডানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।