ইংল্যান্ডের সর্বোচ্চ গোলের মালিক এখন ওয়েইন রুনি। ৫০ গোল করে স্যার ববি চার্লটনের রেকর্ড ভেঙেছেন তিনি। তার ইতিহাস গড়ার দিনে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
রুনির ইতিহাস গড়ার ম্যাচে স্কোরশীটে নাম তুলেছেন রাইজিং স্টার হ্যারি কেইন। ৬৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেছেন তিনি। স্যার ববি চার্লটনের দীর্ঘ ৪৫ বছরের রেকর্ড ভেঙে ইংলিশদের সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন ওয়েইন রুনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে করা গোলটি ছিল ক্লাব ও জাতীয় দলের হয়ে রুনির ৩০০ তম গোল। অন্য ম্যাচে, হুয়ান মাতার একমাত্র গোলে, স্পেইন ১-০ ব্যবধানে হারিয়েছে মেসিডোনিয়াকে।
আগামী ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিচেইস্টাইনকে। চারটি গোল করে রাশানদের জয়ের নায়ক আর্টেম জিউবা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: