ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। সেমিতে ওঠার লড়াইয়ে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়েছেন তিনি। প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে পুরুষ এককের সেমিফাইনালে পৌঁছে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যারিন সিলিচ।
বড় বোন ভেনাসকে ৬-২, ১-৬ ও ৬-৩ গেইমে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ রবার্তা ভিঞ্চি।
কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিনা ম্লাডেনোভিচকে হারিয়েছেন ভিঞ্চি।
এদিকে, ফ্রেঞ্চ তারকা জো উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে এবারের ইউএস ওপেনের প্রথম সেমিফাইনালিস্ট বর্তমান চ্যাম্পিয়ন ম্যারিন সিলিচ। দুর্দান্ত লড়াই করেছেন এ দুই তারকা। শেষ পর্যন্ত ৩-২ সেটে ম্যাচ জিতেছেন সিলিচ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: