খেলা

অস্ট্রেলিয়াকে হারালো ইংল্যান্ড

ইংল্যান্ড
ইংল্যান্ড

ওল্ড ট্র্যাফোর্ডে, সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের দেয়া ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০৭ রানে অলআউট হয় অজিরা। এর ফলে, ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

বুধবার টস জিতে ব্যাট করতে নেমে, ভালো শুরু করে ইংল্যান্ড।

দেখেশুনে খেলে হাফসেঞ্চুরি পূরণ করেন ওপেনার জেসন রয়। ব্যক্তিগত ৬৩ রানে রয়ের বিদায়ের পর, তৃতীয় উইকেটে ১১৯ রানের দুর্দান্ত জুটি গড়েন জেমস টেলর ও মর্গান। তিন অঙ্কের ম্যাজিক ফিগার পূরণ করেন টেলর।

৬২ রান করেন অধিনায়ক মর্গান। নির্ধারিত ৫০ ওভার শেষে, ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। জবাবে, ইংলিশদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

ওপেনার অ্যারোন ফিঞ্চ হাফসেঞ্চুরি করলেও, বড় স্কোর গড়তে ব্যর্থ হন অন্য ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত, ২০৭ রানে সবকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ