আগামী বছরের অক্টোবরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।
সবশেষ ২০১০ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলো বাংলাদেশ। এরপর লঙ্গার ভার্সনে ইংলিশদের আর প্রতিপক্ষ হিসেবে পায়নি টাইগাররা। মাঝে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে দুবার ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিলো লাল সবুজরা। দুই ম্যাচেই ইংল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ।
তবে আগামী বছর থ্রি লায়নরা বাংলাদেশে এলেও, ব্যস্ত সূচির কারণে ইংল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজের জন্য অন্তত ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: