খেলা

নারী এককের সেমিফাইনালে হারলো সেরেনা

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনালে হেরে গেছেন সেরেনা উইলিয়ামস ও সিমোনা হেলেপ। রবার্তা ভিঞ্চি, সেরেনাকে হারিয়ে ও ফ্ল্যাভিয়া পেনেত্তা, সিমোনা হেলেপকে হারিয়ে উঠেছেন ফাইনালে। পুরুষ এককে কোনো অঘটন ঘটেনি। ফাইনাল নিশ্চিত হয়েছে নোভাক জকোভিচ ও রজার ফেদেরারের।

দীর্ঘদিন পর ইউএস ওপেনের নারী এককে দেখা যাবে অল ইতালিয়ান ফাইনাল। দুই স্বদেশী ফ্ল্যাভিয়া পেনেত্তা ও রবার্তা ভিঞ্চি লড়বেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের জন্য। এ দুজনই আপসেটের জন্ম দিয়ে উঠেছেন ফাইনালে। পেনেত্তা ৬-১, ৬-৩ গেইমে হারিয়েছেন সিমোনা হেলেপকে।

অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা সেরেনার বিপক্ষে প্রথম সেট ৬-২ গেমে হেরে যান ভিঞ্চি। তবে পরের দুই সেট ৬-৪ ও ৬-৪ এ জিতেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যারিন সিলিচকে উড়িয়ে দিয়ে ফাইনালে আসন গেড়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ।

৬-০, ৬-১ ও ৬-২ ব্যবধানে দাপুটে জয় পেয়েছেন এ সার্বিয়ান। অন্য ম্যাচে স্বদেশী স্ট্যান ওয়ারিঙ্কাকে ৬-৪, ৬-৩ ও ৬-১ গেইমে হারিয়েছেন রজার ফেদেরার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ