খেলা

ফুটবলের নতুন কৌশল শেখানোর কিছু নেই: ফ্যাবিও লোপেজ

ফ্যাবিও লোপেজ
ফ্যাবিও লোপেজ

জাতীয় দলকে নতুন করে ফুটবলের কৌশল শেখানোর কিছু নেই—প্রয়োজন শুধু ম্যাচ জয়ের আত্মবিশ্বাস বাড়ানো বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের নতুন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি করাটাই হবে মূল চ্যালেঞ্জ— উল্লেখ করে লোপেজ বলেন, বয়স ভিত্তিক দলগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে, আগামীতে ভাল ফুটবলার বেরিয়ে আসবে।

তিনি আরো বলেন, দেশের ফুটবলকে উন্নত করতে হলে, বয়সভিত্তিক দলগুলোকে উন্নতমানের প্রতিক্ষণের ব্যবস্থা করতে হবে। জাতীয় দলের খেলা ফুটবলারদের নতুন করে কিছু শেখানো সম্ভব নয়।

মূলত ২৩ ডিসেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া সাফ টুর্নামেন্টের জন্য, ফ্যাবিও লোপেজকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয় বাফুফে কর্তারা। তবে তার আগেই ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের চারটি ম্যাচই, মূল অ্যাসাইমেন্টে এই ইতালিয়ানের।

ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফের বিদায়ের পর চার মাসের জন্য তাকে নিয়োগ দিয়েছে ফুটবল ফেডারেশন। আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত কাজ করবেন তিনি। এ সময়ে তার পরিচর্যায় বিশ্বকাপের তিনটি বাছাই ম্যাচ এবং সাফ ফুটবল খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের সঙ্গে সহকারী কোচ কন্সটান্টিনো জুকারিনি ও ফিটনেস কোচ আনহেলো পাভিয়া, এই দুই ইতালিয়ানকেও পাবে ফেডারেশন। যাদের মাসিক বেতন ধরা হয়েছে ১৫ হাজার ডলার।

ক্যারিয়ারের প্রথমবারের মতো, কোন দেশের জাতীয় দলের দায়িত্বে লোপেজ। তাই চিন্তায় কিভাবে, প্রথম দায়িত্বটা সফলভাবে করবেন এ ইতালিয়ান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ