খেলা

ইউএস ওপেন: নারী এককের শিরোপা জিতলেন ফ্লাভিয়া

ফ্লাভিয়া পেনেত্তা
ফ্লাভিয়া পেনেত্তা

দ্বিতীয় ইতালিয়ান হিসেবে নারী এককের গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ফ্লাভিয়া পেনেত্তা। ইউএস ওপেনের ফাইনালে স্বদেশী রবার্তা ভিঞ্চিকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন পেনেত্তা। ট্রফি জিতেই ৩৩ বছর বয়সি পেনেত্তা ঘোষণা দেন অবসরের।

উন্মুক্ত যুগের প্রথম অল ইতালিয়ান ফাইনাল দেখতে নিউ ইয়র্কে যান ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। এদিকে পুরুষ এককের ফাইনালে, আজ রাতে লড়বেন শীর্ষ দুই বাছাই নোভাক জকোভিচ ও রজার ফেদেরার।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে, স্বদেশী রবার্তা ভিঞ্চির বিপক্ষে ৭-৬ গেমে শেষ হওয়া প্রথম সেট, টাইব্রেকে ৭-৪ এ জেতেন ২৬তম বাছাই পেনেত্তা। সেরেনা উইলিয়ামসকে বিদায় করে ফাইনালে ওঠা ভিঞ্চি, দ্বিতীয় সেট হারেন ৬-২ গেমে। আর প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনে নারী এককের শিরোপা জিতে ইতিহাস রচনা করেন পেনেত্তা।

জিতেই মৌসুম শেষে টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। নয় বছর বয়সে ছোটবেলার বন্ধু ভিঞ্চির বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন বলেও জানান পেনেত্তা।

এদিকে পেনেত্তার সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম-টুইটারে তাকে অভিনন্দন জানান সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ, ইয়োহানা কন্তা, ক্যারোলিন ওজনিয়াকি, লরা রবসনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ