খেলা

এস্পানিওলকে হারিয়েছে স্প্যানিশ জায়ন্ট রিয়াল

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

এস্পানিওলের বিপক্ষে একাই ৫ গোল করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পাশাপাশি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে এস্পানিওলকে ৬-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ন্টরা। এদিকে, নেইমার ও মেসির গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

লা লিগাতে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলের মালিক এখন পর্তুগীজ সুপারস্টার রোনালদো। এর আগের রেকর্ডটি ছিল রাউলের ২২৮ গোলের। মাত্র ২০৪টি লিগ ম্যাচ খেলে ২৩০টি গোল করেছেন রেনোলদো। উঠে এসেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে চার নম্বরে। তার আগে এখন রয়েছেন হুগো সানচেজ, তেলমো জারা ও লিওনেল মেসি।

এদিকে, শিরোপা প্রত্যাশী অ্যাতলেটিকোর বিপক্ষে গোল করেছেন বার্সা তারকা নেইমার ও মেসি। দ্বিতীয় ছেলের জন্মের সুখবর পাওয়ার পর, এ মৌসুমে লা লিগাতে প্রথম গোলের দেখা পেয়েছেন মেসি।

৭৭ মিনিটে তার গোল অ্যাওয়ে ম্যাচ থেকে জয় নিশ্চিত করে কাতালানদের। অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে একটি গোল করেছেন ফার্নান্দো তরেস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ