খেলা

ওয়ানডে সিরিজ খেলতে ভারত যাচ্ছেন বাংলাদেশ-এ দল

 বাংলাদেশ-এ দল
বাংলাদেশ-এ দল

ভারত-এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ১টি তিন দিনের ম্যাচ খেলতে সোমবার ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ-এ দল। জাতীয় দলের অনেক খোলোয়াড় রয়েছে এ দলে।

দলের প্রধান কোচ হিথ স্ট্রিক মনে করছেন, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, ভারতীয় কন্ডিশনের সঙ্গে খেলোয়াড়দের অভ্যস্থ হতে এ সফর কাজে দেবে।

ঢাকা ছাড়ার আগে, মিরপুরের ইনডোরে অনুশীলনের শেষদিনে, ব্যাট-বল হাতে ঝালিয়ে নেন সৌম্য-তাসকিনরা। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর আর জাতীয় দলে খেলা হয়নি এনামুল হক বিজয়ের। এবার এ'দলের জার্সি গায়ে পারফরম করে মূল দলে ফেরার সুযোগ তার।

পেসার আল-আমিনও রয়েছেন সেই অপেক্ষায়। ঘরের মাঠে শেষ চার সিরিজে জাতীয় দলের হয়ে খেলা বেশিরভাগ ক্রিকেটারই রয়েছেন এই দলে। ফলে ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, এ সফরটি খেলোয়াড়দের প্রস্তুতি হিসেবে দেখেছেন, এ'দলের প্রধান কোচ।

সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্টের হোম সিরিজের আগে, এই সফর খেলোয়াড়দের জন্য বড় দৈর্ঘের ম্যাচে নিজেদের প্রমাণের বড় সুযোগ।

আর এ'দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, জাতীয় দলের মতো জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই মূল চ্যালেঞ্জ তাদের। লক্ষ্য ভারত এ' দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও একটি তিনদিনের ম্যাচ।

১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে হবে ভারত-এ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর ২২ সেপ্টেম্বর থেকে মহীশূরে রঞ্জি ট্রফি বিজয়ী কর্নাটকের বিপক্ষে তিনদিনের প্রথম ম্যাচ। আর সফরের শেষ ও দ্বিতীয় তিন দিনের ম্যাচে ২৭ সেপ্টেম্বর ভারত এ' দলের মুখোমুখি হবে মুমিনুল-নাসিররা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ