আসন্ন বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দলের নতুন মুখ পেসার এন্ড্রু ফিকেটে ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। অজিদের নেতৃত্বে দেবেন মাইকেল ক্লার্কের অবসরের পর দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথ। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডাম ভোজেস।
এছাড়াও অস্ট্রেলিয়ার টেস্ট দলে রয়েছেন জো বার্নস, প্যাটট্রিক কামিন্স, উসমান খাওয়াজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটাল নেভিল, স্টিফেন ও'কেফে, পিটাল সিডল ও মিচেল স্টার্ক।
২৮ সেপ্টেম্বর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার জাতীয় দল। ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: