ফিফা বিশ্বকাপ ২০১৮'র বাছাইপর্বে কিরগিজস্থানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৬ জন ফুটবলার।
৪১ সদস্যের প্রাথমিক তালিকা থেকে চুড়ান্ত দল ঘোষণা করবেন জাতীয় দলের নতুন কোচ ফ্যাবিও লোপেজ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রাথমিক তালিকায় থাকা ফুটবলারদের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও সহকারি কোচ সাইফুল বারী টিটুর কাছে রিপোর্ট করতে হবে।
জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ৬ ফুটবলার হলেন মোহাম্মদ রোমান, মাশুক মিয়া, শাকিল আহমেদ, রাশেদুল আলম, সোহেল মিয়া ও নাবিব নেওয়াজ।
আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের বিশকেকে বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: