আইসিসি ওডিআই ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিঙে উঠে এসেছেন সৌম্য সরকার। ৬৭১ পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা ১৪ তম ব্যাটসম্যানের স্থানটি এখন সাতক্ষীরার এ স্ট্রোক মেকারের।
ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে এখন সৌম্য। শেষ সাত মাসে দুর্দান্ত ক্রিকেট খেলায় তার র্যাঙ্কিঙের গ্রাফ ছিল উধ্বর্মূখি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ ভাল পারফর্ম করতে পারেননি। ফলে র্যা ঙ্কিঙে অবনমন হয় অজি স্কিপারের।
সে সুযোগে তাকে টপকে র্যাঙ্কিঙে এগিয়ে যান সৌম্য। এদিকে, ওয়ানডেতে এক ধাপ এগিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও।
আগে ২০ নম্বরে থাকা মুশফিক এখন অবস্থান করছেন ১৯ নম্বরে। প্রথম তিনটি স্থান যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা ও ভিরাট কোহলির দখলে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: