চ্যাম্পিয়ন্স লিগ ২০১৫-১৬ মৌসুমের গ্রুপ পর্বের খেলা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলো। সবগুলো খেলা শুরু হবে রাত পৌনে একটায়।
সান্তিয়াগো বার্ন্যাবুতে খেলতে আসছে ইউক্রেইনের ক্লাব শাখতার দনেস্ক। তবে তাদের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেবেন না রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ ও ড্যানিলো।
এদিকে, এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন হচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। বি গ্রুপের অ্যাওয়ে ম্যাচে, তারা মোকাবেলা করবে ডাচ ক্লাব পিএসভি এইন্ডহোভেনের সঙ্গে। বর্তমান রেড ডেভিল তারকা মেমফিস ডিপে চলতি মৌসুমে পিএসভি থেকে ম্যানইউতে পড়ি জমিয়েছেন। তিনিও ফিরছেন পুরনো ডেরায়।
ডি গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইপিএলের টেবিল টপার ম্যানচেস্টার সিটির ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। অন্য ম্যাচে, পিএসজি লড়বে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে।