এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ডি-গ্রুপের খেলা বুধবার শুরু হচ্ছে। প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব।
মঙ্গলবার দুপুরে মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে, বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক ফ্যাবিও লোফেজ জানান, সাফের মতো ঘরের মাঠে দেশবাসীকে আবারো সাফল্য এনে দিতে চান তারা।
আর প্রতিপক্ষের কোচ জানান, ভালো খেলে টুর্নামেন্টের মূল পর্বের জায়গা নিশ্চিত করাই তার দলের লক্ষ্য।
সৌদি আরব দলের কোচ বলেন, নিজেদের সামর্থ্য নিয়েই খেলতে চান তারা।
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের শিরোপার জয়ের পর এবারের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের মিশন।
আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা। সেখানে জায়গা করে নেয়ার লক্ষ্যে আবারো লড়াই জুনিয়র টাইগারদের। পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয়ায় ডি-গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ দুই দল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক বলেন বাছাইপর্বের প্রতিটি ম্যাচ জিতে সাফের পারফমেন্সের ধারাবাহিকতা ধরে রাখাই তাদের লক্ষ্য।
বাছাই পর্বের অংশ নেওয়ার আগে, প্রায় তিন মাস অনুশীলন করেছে সৌদি কিশোররা। ৮টি প্রস্তুতি ম্যাচ খেলে ঢাকায় এসেছে তারা। এর মধ্যে জিতেছে ৪টিতে, ২টি ড্র ও হার ২টিতে। ডি-গ্রুপে তারাই ফেভারিট। প্রথম ম্যাচেই তাদের সঙ্গে লড়াই বাংলাদেশের।