ব্যাঙ্গালুরুতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৯৬ রানে হারিয়েছে ভারত ‘এ’ দল। জয়ের জন্য স্বাগতিকদের দেয়া ৩২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২৬ রানে গুটিয়ে যায় টাইগাররা।
বুধবার টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত ‘এ’ দল। দলীয় ৪৪ রানে স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙ্গেন তাসকিন।
তবে আরেক ওপেনার মায়াংক অর্ধশত পূরণ করেন। এরপর সাঞ্জু স্যামসংয়ের ৭৩ ও রিশি ধাওয়ানের অপরাজিত ৫৬ রানে ভর করেন নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা পরিকল্পিত হয়নি বাংলাদেশের।
দলীয় ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পরে টাইগাররা। লিটন ৭৫ ও নাসির ৫২ রানে ভর করে ৪২ ওভার ৩ বলে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: