ইউরোপা লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রাসনোদারকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে নাপোলি, টটেনহাম হটস্পার ও অ্যাথলেটিক বিলবাও। ড্র করেছে লিভারপুল, আয়াক্স ও সেল্টিক।
ইদুনা পার্ক স্টেডিয়ামে, ম্যাচে ১২ মিনিটেই পিছিয়ে পরে বরুশিয়া ডর্টমুন্ড। পাভেল মামাইয়েভের গোল এগিয়ে যায় ক্রাসনোদার।
বিরতিতে যাবার আগে ম্যাথিস গিন্টারের গোলে সমতায় ফেরে ব্ল্যাক এন্ড ইয়েলোরা। আর ইনজুরি টাইমে জো হো পার্কের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।
দিনের আরেক ম্যাচে, বোর্দোর বিপক্ষে খেলতে নামে লিভারপুল। গোলবিহীন প্রথমার্ধের পর, ৬৬ মিনিটে এডাম লালানার গোলে লিড পায় অলরেডরা। তবে খেলা শেষ হবার মিনিট দশেক আগে জুসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বোর্দো।
এদিকে, শেষ মুহূর্তে সরেনের গোলে সেল্টিকের সঙ্গে ড্র করেছে আয়াক্স।