নয়াদিল্লিতে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের মাউন জেরা বরনা। শনিবার মহিলা মাইনাসে ৪৮ কেজি ওজন শ্রেণীতে রূপা জয় করেছেন তিনি।
এবারের আসরে এটি বাংলাদেশের প্রথম পদক। তবে তালকাতোরা ইনডোর স্টেডিয়ামে খুব কাছে গিয়েও স্বর্ণ জিততে পারেননি বরনা।
মহিলা মাইনাসে ৪৮ কেজি ওজন শ্রেণীতে প্রথম শ্রীলঙ্কা ও তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত। কারাতে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ৮ম এ আসর।
রোববার ২০ সেপ্টেম্বর শেষ হবে চ্যাম্পিয়নশিপ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: