ব্যাঙ্গালোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে, বাংলাদেশ ‘এ’ দলকে বৃষ্টি আইনে ৭৫ রানে হারিয়েছে ভারত ‘এ’ দল। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে আগারওয়ালের উইকেট হারালেও, উন্মুখ চাঁদ ও সানজু স্যামসনের ব্যাটে ম্যাচে ফেরে ভারত এ দল। চাঁদ ৪১ ও স্যামসনের ব্যাট থেকে আসে ৯০ রান।
এরপর সুরেশ রায়নার অনবদ্য ১০৪ রানে, নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৯৭ রানের পুঁজি গড়ে ভারত। জবাবে ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এরপর বৃষ্টি হলে ৩২ ওভারে মুমিমুল বাহিনী টার্গেট দাঁড়ায় ২১৭ রান। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪১ রানেই থাকে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: