ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটিজেনদের ২-১ গোলে হারিয়েছে হ্যামাররা। ছয় ম্যাচে ম্যানসিটির পয়েন্ট এখন পনেরো। বারো পয়েন্ট নিয়ে তাদের পেছনেই রয়েছে ওয়েস্টহ্যাম।
ইতিহাদ স্টেডিয়ামে বল মাঠে গড়ানোর কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। নাইজেরিয়ান উইঙ্গার ভিক্টর মোজেসের গোলে স্বাগতিকদের বিপক্ষে লিড নেয় হ্যামাররা। লিড নিয়েই ক্ষান্ত হননি ওয়েস্ট হ্যামের ফুটবলাররা। ৩১ মিনিটে সেনেগালিজ স্ট্রাইকার দিয়াফ্রা সাকোর গোলে লিড দ্বিগুণ করে তারা। ২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি ম্যান সিটির খেলোয়াড়রা।
প্রথমার্ধ শেষ হবার আগেই একটি গোল শোধ করে সিটিজেনরা। স্কোরশিটে নাম লেখান বেলজিয়ান উইঙ্গার কেভিন ডি ব্রাউন।
দিনের আরেক ম্যাচে স্টোকসিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লেস্টার সিটি। আর গোলশূণ্য ড্র হয়েছে সোয়ানসি সিটি ও এভারটনের ম্যাচ।