স্প্যানিশ লা লিগায় এইবারকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে, গ্রানাডার বিপক্ষে ১-০ গোল জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে এ বারের মুখোমুখি হয় অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।
বিরতির পর, ফার্নান্দো তোরেসের সহায়তায় অ্যাতলেটিকোকে এগিয়ে নিয়ে যান আনহেল কোরেয়া। ৭৭তম মিনিটে আবারো স্কোরশীটে নিজের নাম লেখান এই আর্জেন্টাইন ফুটবলার।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।
দিনের অন্য ম্যাচে, গ্রানাডার বিপক্ষে একমাত্র গোলের জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের জয়সূচক গোলটি উপহার দেন ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: