বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলা। রোবার সারা দিন গুড়ি গুডি বৃষ্টির কারণে, মাঠ খেলার উপযুক্ত না থাকায় চারটি ভেন্যুতেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ররা।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম স্তরে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
এদিকে বগুড়ায়, প্রথম স্তরের আরেক ম্যাচে, ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে, ২৮ রানে এগিয়ে আছে রংপুর বিভাগ।
অন্যদিকে রাজশাহীতে, দ্বিতীয় স্তরের ম্যাচে, বরিশালের বিপক্ষে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন আরো ৩৪৫ রান। আর ফতুল্লায়, চট্টগ্রামের বিপক্ষে সিলেট বিভাগের সংগ্রহ ৮ উইকেটে ৩৫২ রান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: