খেলা

লেভান্তেকে বড় ব্যবধানে হারালো বার্সা

বার্সা
বার্সা

স্প্যানিশ লিগে, লেভান্তেকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ জয়ে, ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে উঠে গেলো কাতালান জায়ান্টরা।

ঘরের মাঠে, শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধে, পেনাল্টি থেকে গোলের সুযোগ মিস করেন লিওনেল মেসি। বিরতির পর, মেসির ক্রস থেকে বার্সাকে লিড এনে দেন ডিফেন্ডার মার্ক বারত্রা।

ছয় মিনিট পরেই, ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচের ৬১তম মিনিটে, পেনাল্টি থেকে স্কোরশীটে নাম লেখান লিওনেল মেসি।

পাঁচ মিনিট পরে, এক গোল শোধ করে লেভান্তে। ৭৬তম মিনিটে, আরেকবার পেনাল্টি মিস করলেও খেলার শেষ দিকে, বারত্রার অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান মেসি।

শেষ পর্যন্ত, লেভান্তের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ