বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া আর নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বুকে ব্যাথা নিয়ে কলকাতার বিএম বিরলা হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী ডালমিয়া। তৃতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সবসময়ই সার্বিক সহযোগিতা করে এসেছেন তিনি। ডালমিয়ার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও আইসিসি'র সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: