ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজের অধীনে পঞ্চমদিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার সকালে বৃষ্টি থাকায় শুধু এক সেশন অনুশীলন করে ফুটবলাররা।
বাফুফে'র একাডেমী মাঠে বিকেলে, ৪১ ফুটবলারদের মধ্যে ৩৪ জন মাঠে নামেন। ইনজুরির কারণে হেমন্ত ভিনসেট, অসুস্থতার কারণে জাহিদ হাসান এমিলি, সাখাওয়াত রনি, শাহেদুল আলম জুনিয়র, ফয়সাল মাহমুদ, আমিনুর রশিদ সজীব আর ডেনমার্কে থাকায় ডিফেন্ডার জামাল ভূইয়া অনুশীলনে ছিলেন না।
প্রধান কোচ ফ্যাবিও লোপেজের দুই স্বদেশি সহকারি কোচ কন্সটান্টিনো জুকারিনি এবং ফিটনেস কোচ আনহেলো পাভিয়াও যোগ দেন অনুশীলনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: