আর্সেনালের বিপক্ষে চেলসির ম্যাচের সময় লরেন্তে কোশেলনিকে মুখে আঘাত করার জন্য দিয়াগো কস্তাকে অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ।
আর অভিযোগ প্রমাণিত হলে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন কস্তা।
গত শনিবার আর্সেনালের বিপক্ষে চেলসির হাই ভোল্টেজ ম্যাচের ৪৩ মিনিটে সংঘর্ষে জড়িয়ে পরেন কস্তা ও লেরেন্তে কোশেলনি। একসময় হাতাহাতি ছড়িয়ে পরে কস্তা ও গ্যাবরিয়ালের মধ্যে। ফলাফল হিসেবে এই গানার ডিফেন্ডারকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেছিলেন রেফারি।
পরবর্তীতে কোশেলনিকে মুখে আঘাত করার ভিডিও রেফারিদের দেখিয়ে কস্তার শাস্তির আবেদন জানায় আর্সেনাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: