মেসি, রোনালদোর পর এবার রবার্ট লেভানডোস্কির ৫ গোল। এ পোলিশ স্ট্রাইকারের রেকর্ড গড়ার দিনে ভলসবার্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ম্যাচ জিতেছে ৫-১ ব্যবধানে।
এদিকে, সিরি আ'তে উদিনেসেকে ২-৩ গোলে হারিয়েছে এসি মিলান।
২৬ মিনিটে ড্যানিয়েল ক্যারিগারির গোল এগিয়ে দেয় ভলসবার্গকে। দ্বিতীয়ার্ধে থিয়াগোর বদলি হিসেবে নেমে মাত্র ৯ মিনিটেই ৫ গোল করেন লেভানডোস্কি।
এটি ফুটবল ইতিহাসে পঞ্চমবার একজন ফুটবলারের ৫ গোল করার রেকড। আর বুন্দেসলিগায় প্রথমবারের মতো একজন ফুটবলার একাই লক্ষ্যভেদ করলেন ৫ বার। সেই সঙ্গে মাত্র চার মিনিটে তিন গোল করে বুন্দেসলিগার দ্রুততম হ্যাটট্রিক ম্যান এখন লেভানডোস্কি।
এরআগে ৫ গোল করেছিলেন মাত্র চারজন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, অ্যালান শিয়ারার ও ক্রিস বয়েড ছিলেন এক ম্যাচে ৫ গোল করা এলিট প্যানেলের সদস্য।
এদিকে, সিরি আতে উদিনেসেকে ২-৩ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে এসি মিলান। দ্বিতীয় বারের মতো এসি মিলানে এসে প্রথম গোল পেয়েছেন মারিও বালোতেল্লি।