ভিভিআইপি নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ায় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ২৭ বা ২৮ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাচ্ছে সালমা বাহিনী— ভেন্যু হিসেবে করাচির নাম চুড়ান্ত হয়েছে এছাড়া লাহোরের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত আগেই দিয়েছিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সালমা খাতুনদের সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিসিবি সভাপতি।
পাকিস্তান সফরের সময় ভিভিআইপি নিরাপত্তা পাবে সালমা বাহিনী বলেও জানান তিনি।
এদিকে, বিপিএলে আরো একটি দল যুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: