আগামী ২০২২ সালের কাতার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা।
প্রায় ২৮ দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন হবে ২১ নভেম্বর আর ফাইনাল ম্যাচ হবে ১৮ ডিসেম্বর।
কাতারের অতিরিক্ত গরম আবহাওয়া কারণে প্রথমবারের মতো জুন-জুলাইয়ের পরিবর্তে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ৱ
সাধারণত ওই সময়ে ইউরোপিয়ান ও ল্যাটিন ফুটবলের ঘরোয়া লিগগুলো চালু থাকে। তবে বিশ্বকাপের কারণে নভেম্বর-ডিসেম্বরে তাদের প্রথম বিভাগের লিগগুলো বন্ধ রাখতে হবে এবং অন্তত এক সপ্তাহ আগে জাতীয় দলের খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে।
বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে ১২টি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মান করছে কাতার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: