খেলা

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের জয়

চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জিতেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে জয় পেতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের দলগুলো। অলিম্পিয়াকোসের কাছে ৩-২ গোলে আর্সেনাল ও পোর্তো কাছে ২-১ গোলে হেরেছে চেলসি।

বেয়ার লেভারকুসেনের বিপক্ষে পাপাদোপৌলুর গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে ৮০ মিনিটে সার্জি রবার্তো ও ৮২ মিনিটে সুয়ারেরজের গোল জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টদের। গ্রুপের শীর্ষস্থান এখন বার্সার দখলে।

গত সপ্তাহে ভলসবার্গের বিপক্ষে ৫ গোলের পর চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিক করেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। তিন ম্যাচে ১০ গোল করে দুরন্ত ফর্মে রয়েছেন এ পোলিশ ফুটবলার। তার তিনটি ও ডগলাস কস্তা ও মারিও গোৎজের একটি করে গোলে ডিনামো জাগরেবকে ৫-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

প্রিমিয়ার লিগের বাজে শুরুর ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রেখেছে চেলসি। হোসে মরিনিয়োর সাবেক ক্লাব এফসি পোর্তো নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ব্লুজদের।

আর অলিম্পিয়াকোসের কাছে ৩-২ গোলে হেরে দুই ম্যাচ পরও কোনো পয়েন্ট পায়নি আর্সেনাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ