এখনই বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল—দেশটির ঘরোয়া টুর্নামেন্ট ম্যাটাডোর কাপে অংশ নিতে বাংলাদেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াডের সদস্যদের নিজ নিজ রাজ্য দলের অনুশীলন ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাটাডোর কাপে খেলার নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে, সিরিজ আয়োজনের জন্য বিসিবি প্রস্তুত থাকলেও গুলশানে বিদেশি নাগরিক হত্যার ঘটনায় নিরাপত্তা ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: