খেলা

রাউলকে ছাড়িয়ে রেকর্ড গড়লো ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে, মালমোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইয়ুভেন্টাস, সিএসকেএ মস্কো এবং বেনফিকা। হেরে গেছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।

সুইডব্যাঙ্ক স্টেডিয়ামে, মালমোর বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে, রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরমধ্য দিয়ে ক্লাব ও দেশের হয়ে ৫০০তম গোলের ম্যাজিক ফিগার স্পর্শ করেন পতুর্গীজ সুপারস্টার।

খেলার শেষ মুহূর্তে, আরেকবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে, রিয়ালদের হয়ে রাউলের সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ডে ভাগ বসান রোনালদো। শেষ পর্যন্ত, মালকো ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায় রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

এদিকে, উলফসবার্গকে ২-১ গোলে ম্যান ইউ এবং বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখকে একই ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ