খেলা

বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েবসাইট বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশটির ঘরোয়া টুর্নামেন্ট ম্যাটাডোর কাপে অংশ নিতে বাংলাদেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াডের সদস্যদের নিজ নিজ রাজ্য দলের অনুশীলন ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে একটি প্রস্তুতি ম্যাচ ও দুটি টেস্ট খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সময়মতো ঢাকায় আসেনি টিম অস্ট্রেলিয়া।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন একটি পর্যবেক্ষক দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরবর্তীতে বুধবার বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প থেকেও অব্যাহতি দেয় অস্ট্রেলিয়ান বোর্ড। অবশেষে খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই সফরসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

এদিকে, ১৭ নভেম্বর বিশ্বকাপ ও এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ান ফুটবল দলের।

ক্রিকেট দলে সফর স্থগিতের ঘোষণা আনুষ্ঠানিক ভাবে জানানো হলেও, ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ