করাচিতে শেষ টি-টোয়েন্টিতেও হারলো সালমা বাহিনী। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ। ফলে টাইগ্রেসদের সিরিজও হাতছাড়া হয়েছে ০-২ ব্যবধানে।
বৃহস্পতিবার সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে, ৬ উইকেটে ২০ ওভারে ১১৪ রান করে পাকিস্তান। মারিনা ৩৩, বিসমাহ অপরাজিত ৪৪ ও আলিয়ার ব্যাট থেকে আসে ২০ রান।
১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ২০ ওভারে ৭ উইকেটে ৮০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন রুমানা।
প্রথম ম্যাচের পর, দ্বিতীয় ম্যাচেও ম্যাচসেরা হন বিসমাহ মারুফ। সেইসঙ্গে সিরিজসেরার পুরস্কারও ঝুলিতে পুরেছেন তিনি। ৪ ও ৬ অক্টোবর করাচিতেই দুটি ওয়ানডে খেলবে দুদল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: