ফিফা র্যাঙ্কিংয়ে ৯ ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে বিশ্বকাপের রানার্সাপ আর্জেন্টিনা। দুই ধাপ নেমে সপ্তম অবস্থানে রয়েছে ব্রাজিল।
৭৭ পয়েন্ট নিয়ে ১৮২ নম্বরে রয়েছে মামুনুল-এমিলিরা। সর্বশেষ বিশ্বকাপ ও এএফসি বাছাই পর্বের ম্যাচে জর্ডানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের টপ টেন লিস্টে প্রবেশ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এক হাজার ২২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে লা রোজারা। এক হাজার ৪২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আর্জেন্টিনা।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী রয়েছে দ্বিতীয় অবস্থানে আর তৃতীয়তে রয়েছে বেলজিয়াম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: