ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে সুইস ক্লাব এফসি সিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। দিনের আরেক ম্যাচে গ্রীক ক্লাব থেসালিনিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সুইস ক্লাব সিওনের বিপক্ষে গোল আদায় করে নেয় লিভারপুল। ইংলিশ তারকা অ্যাডাম লালানার গোলে লিড নেয় অলরেডরা।
তবে অ্যাবেনজার আসিফুয়াহের গোলে শেষ পযর্ন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সিওন। দিনের আরেক ম্যাচে, রবার্ট ম্যাকের গোলে ৩৪ মিনিটে এগিয়ে যায় থেসালিনিক।
তবে খেলা শেষ হবার মিনিট বিশ আগে গোল করে ব্ল্যাক এন্ড ইয়েলোদের সমতায় ফেরান গোঞ্জালো কাস্ত্রো। নির্ধারিত সময় শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: