খেলা

ভারতকে ৭ উইকেটে হারিয়েছে দ. আফ্রিকা

ভারত-দ. আফ্রিকা
ভারত-দ. আফ্রিকা

ধর্মশালায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার দেওয়া ২০০ রানের টার্গেট, ২ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। তবে ভিরাট কোহলিকে সঙ্গে নিয়ে তান্ডব শুরু করেন আরেক ওপেনার রোহিত শর্মা। কোহলি ৪৩ ও শর্মার ১০৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে স্বাগতিকরা।

জবাব দিতে নেমে, দারূণ শুরু করে দক্ষিণ আফ্রিকাও। ওপেনার হাশিম আমলা ৩৬ ও এবি ডি ভিলিয়ার্স করেন ৫১ রান।

এরপর জেপি ডুমিনির অপরাজিত ৬৮ ও ফারহান বেহারডিয়ানের অপরাজিত ৩২ রানে ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। ৫ অক্টোবর কটাকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে উভয় দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ