পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হককে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত জিম্বাবুয়ে সফর পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন তিনি। তবে বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাই জানিয়েছেন, ইনজামামের চুক্তির মেয়াদ বাড়িয়ে ২ বছর করা হতে পারে।
গেলো আগষ্টে অ্যান্ডি মোলসের সঙ্গে চুক্তি নবায়ন না করায়, সেই থেকে খালিই ছিলো আফগানিস্তানের হেড কোচের পদ।
রশিদ লতিফ ও কবির খানের পর ইনজামাম তৃতীয় পাকিস্তানী ক্রিকেটার, যিনি আফগানিস্তানের কোচ হলেন।
২০০৭ সালে অবসরের পর ক্রিকেট থেকে অনেকটাই দূরে ছিলেন ইনজামাম। এর আগে ২০১২-১৩ মৌসুমে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ইনজামাম।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: