করাচিতে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ২০ রানে হেরেছে বাংলাদেশ।
স্বাগতিকদের ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে সালমা বাহিনী। এর ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে দুই ওপেনারের উইকেট হারায় পাকিস্তান। তবে, বিসমাহ মারুফের ৯২ রানের সুবাদে দুইশো রানের কোটা পেরোয় স্বাগতিকরা।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে, ২১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৩১ রানে ৩ উইকেট নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।
জবাবে, দলীয় ৬০ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে, দেখেশুনে খেলে ফিফটি করেন রুমানা আহমেদ। ব্যক্তিগত ৭০ রানে রুমানা ফিরে গেলে বড় স্কোর গড়তে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে টাইগ্রেসরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: