স্প্যানিশ লিগে, অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে, ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
ভিসেন্তে ক্যালদেরনে, ম্যাচের শুরুতেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। খেলার শেষ দিকে, অ্যাতলেটিকোকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো দারিও ভিয়েত্তো।
নির্ধারিত সময় শেষে, ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ।
অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে, অ্যালেক্সিস সানচেসের জোড়া গোলে, ম্যান ইউকে ৩-০ ব্যবধানে হারিয়ে, টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: