খেলা

লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স বরখাস্ত

ব্রেন্ডন রজার্স
ব্রেন্ডন রজার্স

বরখাস্ত হয়েছেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। ইংলিশ প্রিমিয়ার লিগে, এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর, রজার্সকে কোচের পদ থেকে ছাঁটাই করে লিভারপুল কর্তৃপক্ষ।

২০১২ সালে সোয়ানসি সিটি ছেড়ে লিভারপুলের দায়িত্ব নেন ব্রেন্ডন রজার্স। সাড়ে তিন বছরেও লিভারপুলকে কোনো শিরোপা জেতাতে ব্যর্থ হন তিনি।

চলতি মৌসুমে ১১ ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়েছে অলরেডরা। রজার্সকে ছাঁটাই করার সিদ্ধান্ত এভারটনের বিপক্ষে ম্যাচের আগেই নিয়ে রেখেছিলো লিগ টেবিলের দশম স্থানে থাকা লিভারপুল।

অলরেডদের পরবর্তী কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো অ্যানচেলত্তি ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ