এ এফ সি অনুর্ধ্ব-১৯ বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও ভুটানের বিপক্ষে ড্র করে বর্তমানে ‘এ’ গ্রুপে দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য।
ভুল কম করলে শক্তিশালী উজবেকিস্তানকেও হারানো অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কোচ, সাইফুল বারী টিটু।
এদিকে, প্রথম দুই ম্যাচে জিতে গ্রুপে সবার উপরে আছে উজবেকিস্তান। দলটির কোচ, জাসুর আবদুরাইমভ জানান তাঁদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: