কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
২০১৩ সালে স্প্যানিশ কর্তৃপক্ষ অভিযোগ করে ছিলো—২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরোর কর ফাঁকি দিয়েছেন মেসি। কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হলে লিওনেল মেসির জেল পর্যন্ত হতে পারে বলে খবর ছিলো স্প্যানিশ মিডিয়ায়।
তবে দুই বছর পর কর ফাঁকির মামলায় লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে স্পেনের আদালত।
অবশ্য, কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন না মেসির বাবা হোর্হে মেসি। দোষী প্রমাণিত হলে ১৮ মাসের জেল এবং দুই মিলিয়ন ইউরো জরিমানা হতে পারে মেসির বাবার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: