১৭ তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ রান মোসাদ্দেক হোসেনের। যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী মোশাররফ হোসেইন ও মেহেদী হাসান মিরাজ।
বুধবার বরিশালের হয়ে খেলা মোসাদ্দেক সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ২০০ রানে। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৬১ রানের ইনিংস। ফলে ১৭ তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের সর্বোচ্চ রান স্কোরার তিনি।
এ নিয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করলেন মোসাদ্দেক। এরপরই ২২২ রান নিয়ে তালিকার দ্বিতীয়তে মার্শাল আইয়ুব।
২০১৩ সালে জাতীয় দলে সাদা পোষাকে ডাক পাওয়া আইয়ুব পরপর দুই ইনিংসেই পার করেছেন শত রানের কোটা। সবমিলিয়ে ১০টি সেঞ্চুরি হয়েছে এনসিএলের দ্বিতীয় রাউন্ডে। আট উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে মোশাররফ হোসেইন ও মেহেদী হাসান মিরাজ। লেগস্পিনার জুবায়ের হোসেন নিয়েছেন সাতটি ও তানভীর হায়দার পেয়েছেন ৫ উইকেট।