বিশ্বকাপ ২০১৮ ও ২০১৯ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে, কিরগিজস্তানের বিপক্ষে খেলতে শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। ৪১ ফুটবলারের একমাস অনুশীলন শেষে ২৩ জনকে নিয়ে দল গঠন করা হয়েছে—তবে বাদ পড়েছেন এমিলি।
দায়িত্ব নেয়ার প্রাথমিকভঅবে ডাক পাওয়া ৪১ জন ফুটবলার নিয়ে প্রায় এক মাসের ক্যাম্প শুরু করেন জাতীয় দলের নতুন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। সঙ্গে ছিলেন দুই স্বদেশি কনস্টানটিনো জুকারিনি ও অ্যানহেলো পাভেয়া।
প্রতিদিন দুই বেলা অনুশীলনের পাশাপাশি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৩ সদস্যের দল তৈরি বাছাই করেছেন প্রধান কোচ নিজেই। যার মধ্যে রয়েছে নতুন মুখ তিনটি জুয়েল, জীবন এবং ইমন।
২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বাকি রয়েছে আরো ৫টি ম্যাচ। এ বছর হবে তিনটি ম্যাচ। দুইটি অ্যাওয়ে ও একটি হোম ম্যাচ। এরমধ্যে কিরঘিজস্থানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।
বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর ইতালিয়ান কোচ লোপেজের এটি এ্যসাইনমেন্ট।
বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ্যাওয়ে ম্যাচের মিশন নিয়ে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ ফ্যাবিও লোপেজ বলেন, পুরোনোদের চেয়ে নতুনদের খেলার দক্ষতা অনেক বেশি।
আর অধিনায়ক মামুনুল ইসলাম বলছেন, খেলোয়াড়দের পজিশন পরিবর্তনে কোন সমস্যা হবে না।
এদিকে, নতুন কোচ জাতীয় দলের খেলোয়াড়দের কয়েকটি পজিশনে পরিবর্তন এনেছেন। এর মধ্যে মিডফিল্ডার মামুনুলকে রাইট উইঙ্গে খেলাচ্ছেন কোচ। প্রথমে অস্বস্তিবোধ করলেও , দলের অধিনায়ক এখন বলছেন, এতে করে তার উপর চাপ কমে এসেছে।
১৩ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বিশকেক-এ কিরঘিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: