খেলা

সার্বিয়ান টিমের বাসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

সার্বিয়ান টিম
সার্বিয়ান টিম

আলবেনিয়ায় ইউরো বাছাইয়ের ম্যাচের আগে সার্বিয়ান টিমের বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। তবে বাসের কাঁচের ক্ষতি হলেও অক্ষত ছিলেন ফুটবলার ও টিম স্টাফরা।

দু দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ফলস্বরূপ তিরানায় ম্যাচের আগে হামলা হয় সার্বিয়ানদের ওপর।

গত বছর বেলগ্রেডে দু দেশের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনার পর বাতিল হয়েছিল আই গ্রুপের ম্যাচ। সে ম্যাচে মাঠে ‘গ্রেটার আলবেনিয়া’- লেখা বহনকারী ড্রোন ওড়ানো হয়েছিল।

ম্যাচে শেষ পর্যন্ত আলবেনিয়াকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করেছিলেন ম্যাচ অফিশিয়ালরা। এ সপ্তাহেই ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে পিস্তল ও ৩৬টি ম্যাচ টিকেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে এরপরও হামলা ঠেকাতে পারেনি তারা। ২০০৮ সালে আলবেনিয়ার সাবেক অঙ্গরাজ্য কসাভো স্বাধীনতা ঘোষণা করার পর থেকে দ্বন্দ্ব চলছে সার্বিয়া-আলবেনিয়ার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ