জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে শুভাগত হোম চৌধুরীকে। সহঅধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার।
আগামী ১৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল।
তবে জিম্বাবুয়ের আগে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ এ দল। সেখানে তিনটি ওয়ানডে ও একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে তারা। এরপর ৩০ অক্টোবর মূল সিরিজের জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিবে দল।
সেখানে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দ্বিতীয় সেরা দলটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: