খেলা

ইউরো-২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূলপর্বে উঠেছে স্পেন

স্পেন
স্পেন

ইউরো-২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূলপর্বে উঠেছে স্পেন। ফ্রান্স ২০১৬ ইউরোতে এছাড়া জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। আর আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ইংল্যান্ড ধরে রেখেছে শতভাগ জয়ের রেকর্ড। এস্তোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

প্রথম দল হিসেবে টানা তিনটি ইউরো জয়ের রেকর্ড স্পেনের সামনে। তবে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ডেভিড সিলভা ও আলভারো মোরাতা। তারপরও ম্যাচ জিততে অসুবিধা হয়নি দেল বস্কের দলের। স্যান্টি ক্যাজোরলা ও অ্যালসেকার গার্সিয়ার জোড়া গোলে মূলপর্ব নিশ্চিত হয়েছে তাদের।

এদিকে, এস্তোনিয়ার বিপক্ষে কিক অফের আগে ইংল্যান্ডের সেরা গোলদাতা ওয়েইন রুনিকে গোল্ডেন বুট উপহার দেন সাবেক সর্বোচ্চ গোলস্কোরার স্যারববি চার্লটন। এরপর ম্যাচের ৪৫ মিনিটে ওয়ালকট ও ৮৫ মিনিটে রাহিম স্টার্লিঙের গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড।

ইউরো বাছাইয়ে এ পর্যন্ত ৯ ম্যাচের ৯ টিতেই জিতেছে রয় হজসনের দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ