বসনিয়া হার্জেগোভিনার কাছে ২-০ গোলে হেরেও ইউরো ২০১৬ তে খেলা নিশ্চিত করলো ওয়েলস। এদিকে, ফ্রান্স ইউরো ২০১৬ তে খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম, ইতালি ও আইসল্যান্ড। তবে মূল পর্বে খেলা এখনো অনিশ্চিত নেদারল্যান্ডসের।
গ্রপ ‘বি’-র ম্যাচে দুই স্ট্রাইকার মিলান জুরিখ ও ভিদাদ ইবিশেভিকের গোলে জয় নিশ্চিত করে বসনিয়া-হার্জেগোভিনা। ২-০ গোলে হারে ওয়েলস।
তবে হারলেও ৫৭ বছরের মধ্যে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করলো ওয়েলস।
এদিকে, আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়ে এইচ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। এছাড়া গ্রুপ এ-র ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেলেও, ইউরোর মূল পর্বে ডাচদের খেলা নিশ্চিত নয় এখনো।
প্লে অফ স্পটের জন্য খেলতে হলে শেষ ম্যাচে অন্তত এক পয়েন্ট পেতে হবে তাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: